০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

গুলশান বনানীর ছে‌লেরাই আমে‌রিকা যায়: কৃষিমন্ত্রী

আমেরিকায় কয়জন মানুষ যায়। তারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবে। গুলশান বানানীর বড় লোকের ছেলেরাই আমেরিকায় যায়। তারা না গেলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (৭ অ‌ক্টোবর) দুপুরে জেলার মধুপুর উপজেলার শোলাকুড়ির দোখলা রেস্ট হাউজে বঙ্গবন্ধুর ম্যুরাল ও দুইটি বন বিভাগের ব্যারাক উদ্বোধন শে‌ষে কৃ‌ষিমন্ত্রী এসব কথা ব‌লেন।

কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, আমাদের আমেরিকা না গেলেও চলবে। দু-একজন মন্ত্রী না গেলেও ক্ষতি হবে না। আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত ভিসা দিয়ে আমেরিকা যেতে পারবো না। কিছু মানুষকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যারা গুলশান বনানীতে বসবাস করে তারাই আমেরিকা যায়।

তি‌নি আরো ব‌লেন, আগামী ৩ মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কোন দল এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। কোন ষড়যন্ত্র করেই তারা এই নির্বাচনকে বানচাল করতে পারবেনা বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বর্তমানে পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে। তারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হবে।

স‌্যাশন বিষ‌য়ে কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, অর্থনীতিভাবে যদি আমে‌রিকা স্যাংশন দেয় আমরাও দেখবো কিভাবে মোকাবেলা করা যায়। আন্তর্জাতিক বিশ্বে আমেরিকাসহ অনেক দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল।

একই অনুষ্ঠ‌া‌নে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহাব উদ্দিন বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে এখন পর্যন্ত ২২% করতে পারছি, তবে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ২৫ % করতে চেষ্টা করছি। সামাজিক বনায়নের কর্মসূচি হাতে নিয়েছি। অবৈধ করাতকল প্রশ্নে মন্ত্রী বলেন, করাতকল অবৈধভাবে চলছে তবে কিছু হাইকোর্টে মামলা থাকার কারণে সমস্যা হচ্ছে। সেই মামলার জবাব দিবো কোর্টের মাধ্যমে অবৈধভাবে যে কয়লা উৎপাদন হয় সে বিষয়ে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

গুলশান বনানীর ছে‌লেরাই আমে‌রিকা যায়: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০৬:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩