জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ ময়মনসিংহ বিভাগে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি)সেরা সভাপতি হয়েছেন গৌরীপুরের পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল কাদির।
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা এ ফলাফল ঘোষণা করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মো. আব্দুল কাদির বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীর লেখাপড়ার মান, ঝরেপড়া শিক্ষার্থী বিদ্যালয়ে আনয়ন, ম্যানেজিং কমিটির সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের সেতুবন্ধন তৈরি, শিক্ষা উপকরণ ও সুসজ্জিত দৃষ্টিনন্দন বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
আব্দুল কাদির গৌরীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দুইবার কাউন্সিলর নির্বাচিত ছিলেন। তাঁর পিতা মো. আবুল কাসেমের গৌরীপুর পৌরসভারসাতবারের কাউন্সিলর ছিলেন।
১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
ময়মনসিংগ বিভাগের সেরা এসএমসির সভাপতি আব্দুল কাদির
-
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা - প্রকাশিত : ০৮:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- 65
ট্যাগ :
জনপ্রিয়




















