শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মতবিনিময় সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ আলী ডন সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, মসিক সচিব মোঃ আরিফুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সন্ততানন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন চন্দ্র দে, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রশান্ত কুমার রায় চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায় সহ পূজা মণ্ডপের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




















