দিনাজপুর পৌরসভা এলাকায় ১৪৮ টি স্কুলসহ মাদ্রাসায় কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। কিমি নাশক ট্যাবলেট ছাত্র-ছাত্রীদের মধ্যে খাওয়ানো হয়। ৮ অক্টোবর রোববার দিনাজপুর শহরের ১০৩ নং উত্তর বালুবাডী প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইপিআই সুপারভাইজার মমরেজ সুলতানা। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা উম্মাতুন নাসিয়া খাতুন। দিনাজপুর পৌরসভার মধ্যে মোট ৪৯ হাজার ৮শ ৮ ০ জন ছাত্র-ছাত্রীর মাঝে এই কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র-ছাত্রীদের বিষয়ে অভিভাবকদের স্বাস্থ্যর বিষয়ে সচেতন হতে হবে। ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন সুস্থভাবে লেখাপড়া করতে পারে এজন্য অভিভাবকদের বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেন।




















