হবিগঞ্জের মাধবপুর প্রীতি ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে তেলিয়াপাড়া চা বাগানকে ১-০গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জয়গুরু কম্পিউটার ট্রেনিং সেন্টার। রোববার বিকালেতেলিয়াপাড়া চা বাগান মিশন লাইনে অনূর্ধ্ব-১৮ প্রীতি ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালম্যাচটি শুরু হয়।
খেলার শুরু থেকেই গোলের জন্য তেলিয়াপাড়া চা বাগান, জয়গুরু কম্পিউটারট্রেনিং সেন্টার আক্রমন করে যায় বার বার । একাধিকবার সুযোগ পেয়ে ও প্রথমার্ধে ১ গোল দেয়তেলিয়াপাড়া চা বাগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ২য় গোল দিয়ে ২-০ এগিয়ে যায়তেলিয়াপাড়া চা বাগান । খেলার ৭৫ মিনিটে দূর থেকে গোল করে সপ্তম নায়েক এগিয়ে যায়
জয়গুরু কম্পিউটার ট্রেনিং সেন্টার। খেলার ৫ মিনিট হাতে থাকতে ২য় গোল করেন তুহিন।
নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। তেলিয়াপাড়া চা বাগানকে টাইব্রেকারে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ান জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জয়গুরু কম্পিউটার ট্রেনিং সেন্টার।




















