০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

আ.লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলেন টিপু

বাংলাদেশ আ.লীগ, মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে  অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, রাজবাড়ী২ আসনের সাংসদ পদপ্রার্থী ও জেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক  শেখ সোহেল রানা টিপু। আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব বলেন।
 তিনি আরো বলেন বাংলাদেশ আ.লীগের সকল নেতা-কর্মী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে। এই দেশে একক ধর্মের মানুষ নেই, এখানে সকল ধর্মের মানুষ বসবাস করে। আ.লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করেছে। তৃতীয় লিঙ্গের (হিজড়াদের) ও অধিকার সুরক্ষিত করেছে। এখন তাদের চাকরি, পরিচয় পত্রেরমতো নারী-পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ উল্লেখ করা হয়েছে। সমস্ত ভূমি-গৃহহীন মানুষকে বিনামূল্যে জমি-ঘড় উপহার দিয়েছে। বিধবা,বয়স্ক মাতৃকালীন ও প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করেছে। প্রতিবন্ধীদের চাকরিতে কোটার ব্যবস্থা করেছে।বেদে,হিজড়া, অটিস্টিক জনগোষ্ঠীর শিক্ষা চাকরি, সহ জীবন মানউন্নয়নে পদক্ষেপ গ্রহন করেছে। সাধারণ  মানুষ আ.লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ওপর আস্থাশীল। এই বাংলাদেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এটাই প্রত্যাশা।
 শারদীয় দুর্গা উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব কেন্দ্র করে কেউ গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাক থাকতে হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে  আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে রাজবাড়ী জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

আ.লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলেন টিপু

প্রকাশিত : ০৪:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩