ময়মনসিংহ কারিতাসের আলোকিত শিশু প্রকল্প গতকাল সকালে পথশিশু সম্মেলন ২০২৩ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।মেয়র মহোদয় প্রধান অতিথির বক্তব্যে পথশিশুদের সকল প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতে সমাজের সকলকে এগিয়ে আসার পাশাপাশি শিশুদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং। এ অনুষ্ঠানে পথশিশুদের সমস্যা, চাহিদা, অধিকার ও পদক্ষেপ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এডভোকেট মতিউর রহমান ফয়সাল।অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও এ অনুষ্ঠানে অভিভাবক, মিডিয়া ব্যক্তিত্ব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।




















