০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রামগড়ে পাহাড় কাটার বিরুদ্ধে গভীর রাতে ইউএনও’র অভিযান

রামগড়ে  অবৈধ ভাবে পাহাড় কাটার বিরুদ্ধে  মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে এক ব্যক্তির অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট  মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন ।  গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে রামগড় পৌরসভার  বৈদ্যটিলায় তিনি ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে পাহাড় কাটার অপরাধে  রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন।
এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর জামাল সিকদারও উপস্থিত ছিলেন। ইউএনও ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে মোবাইল ফোনে পাহাড় কাটার অভিযোগ পাওয়ার পর রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্যটিলা নামক স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পাহাড় কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা ভংগের অপরাধে মো: রাকিবুল ইসলামকে (৩০)  ৫০ হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন,  পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের   এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।
ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

রামগড়ে পাহাড় কাটার বিরুদ্ধে গভীর রাতে ইউএনও’র অভিযান

প্রকাশিত : ০৮:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩