০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

খুলনা সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন আব্দুল খালেক

খুলনা মহানগরী এলাকায় ড্রেন ও রাস্তার চলমান উন্নয়ন কাজ অসময়ে বৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়ার কারণে বিলম্বিত হচ্ছে। মানসম্মত নির্মাণ কাজের জন্য নগরবাসীকে একটু অপেক্ষা করতে হবে। নির্মাণাধীন ড্রেনের স্থানে সরকারি জায়গায় কোন ব্যক্তিগত স্থাপনা থাকলে নগরের উন্নয়ন ও জনগণের স্বার্থে তা দ্রুত সরিয়ে নিতে হবে।

আজ (বুধবার) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র তালুকদার আব্দুল খালেক একথা বলেন। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম নতুন মেয়রকে দায়িত্ব বুঝে দেন।

সিটি মেয়র বলেন, করোনাকালে অসহায় মানুষদের সরকারি খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাই একত্রে কাজ করার ফলে জনগণের কষ্ট বহুলাংশে লাঘব হয়েছিলো। পরিস্কার-পরিচ্ছন্ন শহর পেতে নগরবাসীকে সচেতন হতে হবে। বাড়ির ময়লা নির্ধারিত স্থানে ফেলতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন আব্দুল খালেক

প্রকাশিত : ১০:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩