চলতি বছর উত্তরের জেলা নীলফামারীতে আখের বাম্পার ফলন হয়েছে। এতে ঐ এলাকার কৃষকরা খুবই খুশি। তারা বাজারে ন্যায্য মূল্যও পাচ্ছেন। এতে কৃষকদের আখ চাষে আগ্রহ আরো বাড়ছে।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ বছর ১৭৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। গত বছরের চেয়ে ১৫ একর জমিতে চাষ বেড়েছে। ৭-৮ মাসে আখের ফলন পাওয়া যায়। উপজেলায় যারা আখ চাষ করেছেন, তাদের সাথী ফসল হিসেবে অন্য ফসল রোপণের পরামর্শ দিয়েছে। এতে আখ চাষিরা লাভবান হচ্ছেনসদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের মেম্বারপাড়ার শ্রী মাধব চন্দ্র রায় বলেন, গত ৩ বছর ধরে নিয়মিত আখ চাষ করছি। এ বছর ২২ শতাংশ জমিতে চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। এ বছর খরচ হয়েছে ২০ হাজার টাকা। বাজারে অন্তত ৫০-৬০ হাজার টাকা বিক্রি করতে পারবো। এবার দাম বেশি হওয়ায় আখ চাষ বাড়ছে।নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম বলেন, নীলফামারীর মাটি আখ চাষের জন্য উপযোগী। এবার জেলায় ১৭৫ হেক্টর জমিতে ঈশ্বরদী ৪১, ৩৭, ১৬ ও ৮ জাতের আখ চাষ হয়েছে। রোগবালাই থেকে চাষিরা যেন ফসল বাঁচাতে পারে, সে জন্য যথাসময়ে সঠিক পরামর্শ দেওয়া হয়েছে। আখের সঙ্গে সরিষা, বাদাম, মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ, রসুন, স্কোয়াশ ইত্যাদি চাষ করা যায়।
০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
আখের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
-
নীলফামারী সংবাদদাতা - প্রকাশিত : ১২:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- 51
ট্যাগ :
জনপ্রিয়




















