০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সীতাকুণ্ড ডিসি পার্কের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড ডিসি পার্কে দখলে থাকা ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।

এই সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন বলেন, উপজেলার ফৌজদারহাটে গড়ে তোলা ডিসি পার্কের দক্ষিণ দিকের সীমানার মধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে। ডিসি পার্কের চলমান উন্নয়ন কাজ অব্যহত রাখতে এই স্থাপনাগুলো সরিয়ে নেওয়া খুবই জরুরী। এ কারণে তাদেরকে বারবার সরে যাবার জন্য নোটিশ দেয়া হয়। কিন্তু তারা ঐ জায়গা ছাড়ছিল না। এতে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছিল। তাই চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সীতাকুণ্ড ডিসি পার্কের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ০৪:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩