০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন

“অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।১৩অক্টোবর শুক্রবার সকাল ১০ ঘটিকায় বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে ও  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও র‍্যালিটি বুড়িচং সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়িচং উপজেলা  চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল মোর্শেদ মুরাদ এর সন্ঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান,সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল,উপজেল ফায়ার সার্ভিস কর্মকর্তা,বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নেওয়াজ আলী সর্দার সহ প্রমুখ।আলোচনা সভায় স্বাগত বক্তব্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল মোর্শেদ মুরাদ বলেন সরকার যেকোন অগ্নিকাণ্ডের দূর্ঘটনা,প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শতভাগ প্রস্তুত।এছাড়াও উপজেলা প্রশাসন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি নিজেদের আশ্রয়স্থলে নিরাপদ জীবন যাপন করতে সোচ্চার হতে আহবান করে।

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে নিজের জীবন দিয়েও মেয়েকে বাঁচতে পারলেন না মা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন

প্রকাশিত : ০৭:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩