০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

আসছে সংসদের শেষ অধিবেশনে লালমনিরহাটের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ বরাদ্দ দিয়ে দ্রুত কাজ শুরুর দাবি জানিয়ে মানব বন্ধন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানান পরিষদ নেতারা। মানববন্ধনে অংশ নেন তিস্তা অববাহিকার শত শত গৃহহীন নদী ভাঙা মানুষ। এ সময় তারা বিভিন্ন দাবি আদায়ে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে।

পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য সাদিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বখতিয়ার হোসেন শিশির, মনোয়ারুল ইসলাম ও দেলওয়ার হোসেন।

সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী ২ আগস্টের সমাবেশে ঘোষণা দিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। তিস্তা পাড়ের মানুষ তার কথায় আশ্বস্ত হয়ে আছেন। এখন আমরা চাই তার এই মেয়াদের সরকারের শেষ সংসদ অধিবেশনই অর্থ বরাদ্দ দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হোক। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে তিনি তিস্তা অববাহিকার বসবাসকারী দুই কোটি মানুষের সমর্থন পাবেন। আগামী সংসদ নির্বাচনে তারপক্ষে বড় ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা মহাপরিকল্পনার সাথে জড়িয়ে আছে তিস্তা অববাহিকায় বসবাসকারী দুই কোটি মানুষের বাঁচা মরার লড়াই। আমাদের দাবি আগামী জাতীয় সংসদ অধিবেশনে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের অর্থ বরাদ্দ দিয়ে কাজ শুরু করা হউক।

ট্যাগ :
জনপ্রিয়

গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

প্রকাশিত : ০৭:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩