০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

মুজিব একটি জাতির রূপকার

  • ইশরাত লিটন
  • প্রকাশিত : ০৭:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • 79

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখতে সিনেমা হলে সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষের মিলন মেলায় রুপ নিয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় শহরের তিতাস সিনেমা হলে চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ছবিটি দেখতে দুপুর আড়াই টা থেকে সেখানে ভিড় জমায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনে তিতাস সিনেমাহলের ৩০০ আসনের ৩০০টি টিকটি ক্রয় করে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাঝে টিকিট বিতরণ করেন পটুয়াখালী-১ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। বিনামূল্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র মুক্তির প্রথম দিনে দেখতে পারায় খুসি সবাই। বাংলাদেশের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাস এবং আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন আদর্শ পৌছে দিতে বিনামূল্যের টিকিটের মাধ্যমে চলচ্চিত্র দেখার সুযোগ করা হয়েছে বলেও জানান এই নেতা। সিনেমাটি দেখা শেষে জেলা প্রশাসক বলেন, জাতির পিতার একেবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং একটি দেশের স্বাধীনতা অর্জন পর্যন্ত সব কিছু ফুটে উঠেছে এই বায়োপিকে। চলচ্চিত্রটি একটি ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

মুজিব একটি জাতির রূপকার

প্রকাশিত : ০৭:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩