জি এম হিরা বাচ্চুর আগমনী বার্তা : আসন্ন নির্বাচন আরোও সুগম করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান। নির্বাচন কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রজ ভূমিকা অনুসরণ করে স্থানীয় বিজয় করার লক্ষ্যে সকল প্রকার প্রচেষ্টা বজায় রাখার প্রতি দৃষ্টি রাখছেন। অন্যদিকে নির্বাচনের মাঠকে সরগরম রাখার লক্ষ্যে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণার মহড়া প্রদর্শনের প্রতি গুরুত্ব প্রদান করেন।
তিনি আরোও বলেন, কোনো অপশক্তি আমাদের প্রতিরোধ করলে প্রতিহত করতে হবে। সম্প্রতি নির্বাচনের মাঠকে দখলে রাখতে রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু অনুগামী সহযোদ্ধা দের সাথে নিয়ে প্রতিদিন নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। সংগঠনকে আরও শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের অগ্রগতির এ ধারাকে অব্যাহত রাখতে সংগঠনকে আরও সুসংগঠিত করে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগণের কাছে আওয়ামীলীগ সরকারের প্রতিটি উন্নয়নের বাস্তব চিত্র তিনি তুলে ধরেন।
পুঠিয়া উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ সকল সেক্টরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প কাজ করে যাচ্ছেন।যার সুফল পুঠিয়া উপজেলার জনগণ ভোগ করছে। পুঠিয়া উপজেলার বিভিন্ন রাস্তাঘাটের ব্যপক উন্নয়নসহ স্থাপত্য, শিক্ষা, সংস্কৃতির উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করেন। উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল প্রকার ভাতা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও যুবসমাজের কর্মক্ষেত্র তৈরির মহা কারিগর তিনি।
পুঠিয়া উপজেলার মোট জনসংখ্যা ২,০৭,৪৯০ জন।মোট ভোটার সংখ্যা ১,৪৫,১৯০জন।মোট ভোটারের সিংহভাগ জনগণ উনার নেতৃত্বের প্রতি উদগ্রীব। তার উন্নয়নের গতিকে আরোও বেগবান করার জন্য সবাই আগামী এমপি হিসেবে জি এম হিরা বাচ্চু কে দেখতে চাই।
উপজেলার উন্নয়নে জি এম হিরা বাচ্চুর অবদান অপরিসীম। সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তিনি সোচ্চার থাকেন। শক্তহাতে তিনি সমাজের দূর্নীতি দমন করেন। রাজনৈতিক, সামাজিক, ও অন্যান্য ক্ষেত্রে উপজেলার উন্নয়নে তিনি অনবদ্য ভূমিকা পালন করে আসছেন।
সমাজের সকল কল্যাণমূলক কাজের জন্য স্থানীয় প্রতিনিধি ও সাধারণ জনগণের নিকট তিনি জনপ্রিয়তার শীর্ষে।
বিজনেস বাংলাদেশ/একে





















