০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

দিনাজপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

পানিই জীবন, পানিই খাদ্য- কেউ থাকবে না পিছিয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস নাইস প্রকল্পের বাস্তবায়নে বিশ্ব খাদ্য দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। ১৬অক্টোবর সোমবার বিকাল ৩টায় দিনাজপুর শহরের বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক অরুন কুমার বিশ্বাস, সিনজেন্টা ফাউন্ডেশনের (নাইস প্রজেক্ট) ফিল্ড কো-অর্ডিনেটর লুৎফুল বিন ফারুক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ওবায়দুর রহমান, ইএসডিও’র নাইস প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণা ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা খাদ্যের উপর স্টল দেয়। স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।  অংশগ্রহণকারীদের সনদপত্র ও ক্রেস্ট  প্রদান করা হয় এবং অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও দিনব্যাপী প্রথম পর্বে  উদ্বোধনী অনুষ্ঠানে সকালে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল ও প্রকল্পের পৌরসভার ফোকাল পার্সন মোঃ হাবিবুর রহমান ।

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

দিনাজপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

প্রকাশিত : ০৩:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩