১২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভালুকায় দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতির সময় একটি পিকাপ ভ্যান ও দেশীয় অস্ত্র সহ ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মেহেরাবাড়ীর জিঞ্জিরা মাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন জানান, তারা আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির সময় ৯জনকে আটক করতে পারলেও দৌড়ে পালিয়ে যায় আরও ৭ জন। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি নীল রঙের পিকাপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

প্রকাশিত : ০৪:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩