নারীশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ৪তলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় (১৮ অক্টোবর বুধবার) সকাল ১০টায় অনুষ্ঠিত উক্ত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনা সরকারের বৈপ্লবিক উন্নয়নের ফলে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে । সরকারের ধারাবাহিকতায় দেশ উন্নত ও সমৃদ্ধ হচ্ছে। উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দুটি কলেজ বাস উপহারের ঘোষণা দেন মাননীয় এমপি নদভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য আব্দুল মান্নান, মোহাম্মদ ইসমাঈল, মো. রকিবুল হক দিপু, নজরুল ইসলাম, নির্বাচিত অধ্যক্ষ দেলোয়ার হোসাইন মুনসী, চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমন, আ ন ম সেলিম উদ্দিন ও লেয়াকত আলী। উপস্থিত ছিলেন ,প্রধান শিক্ষক বাবু সুমন বড়ুয়া, সাংবাদিক মাহফুজ উন নবী খোকন, আয়ুব চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ, কলেজ ছাত্রী নুসাইবা ছিদ্দিকা, সাইমা মুসতারিন প্রমুখ। নুরুল আবছার চৌধুরী বলেন, মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পৃষ্ঠপোষকাতায় কলেজের সার্বিক অগ্রগতির ফলে আড়াই কোটি টাকা ব্যয়ে আইসিটি ভবন নির্মিত হয়েছে। আরও একটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হচ্ছে। এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় এবং সরকার সুদৃষ্টির ফলে এই কলেজ আধুনিক কলেজে রূপান্তরিত হয়েছে। তিনি পুনরায় ঘোষণা দেন, এসএসসি-দাখিলে উত্তীর্ণ হয়ে যারা এখনও টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারেনি, তারা সাতকানিয়া মহিলা কলেজে কারিগরি শাখায় ফ্রিতে ভর্তির সুযোগ পাবে।
০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি নদভী
-
মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া - প্রকাশিত : ০৯:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- 65
ট্যাগ :
জনপ্রিয়





















