সাতকানিয়ায় মধ্য রাতে কৃষি জমির মাটি কাটছে এমন সংবাদ পেয়ে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় ১৮ অক্টোবর ( বুধবার ) মধ্য রাতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থলে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে ধৃত দুইজন আসামীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন লোহাগাড়া উপজেলার বাসিন্দা। হাসান আলীর ছেলে মোঃ নাইম উদ্দিন (২০), ও মোহাম্মদ সৈয়দ আলম এর ছেলে
মোহাম্মদ ফয়েজ (২০) তাদের কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।
উক্ত অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা ।
সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়েছি মাটি কাটা হচ্ছে সাথে সাথেই অভিযান পরিচালনা করি,বালি ও মাটি দস্যুদের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/একে





















