১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে শারদ উৎসব উপলক্ষে চেয়ারম্যান মামুন র’ পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন এর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। বুধবার (১৮ অক্টোবর) সকালে তার নিজ কার্যালয়ে উপজেলার ৬৯টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন বলেন, প্রতি বছরের মতো এবারও আমি আমার সাধ্যমত আপনাদের সহযোগীতা করেছি এবং ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকবো। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে একসাথে সকলের স্ব স্ব ধর্মীয় উৎসবগুলো পালন করবো।

এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সহ-সভাপতি দুলাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক আশীষ কুমার শীল, সাংগঠনিক সম্পাদক চন্দন দেবনাথ সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার সনাতনী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সীতাকুণ্ডে শারদ উৎসব উপলক্ষে চেয়ারম্যান মামুন র’ পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত : ০৩:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩