১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন

শেরপুর আঞ্চলিক পাসপোর্ট এর নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি উদ্বোধন করেন।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ছারোয়ার হোসেন।

পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, ৪ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে ২৫ শতাংশ জায়গায় উপর ৮হাজার ৮শত ২৬ বর্গফুটের ৩তলা বিশিষ্ট এই ভবন তৈরি করা হয়। এই অফিস চালুর ফলে জেলার ১৫ লক্ষের অধিক জনগণের পাসপোর্ট গ্রহণের ভোগান্তি কমবে।

এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন

প্রকাশিত : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩