০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ধামইরহাটে ফিলিস্তিনে মুসলিম উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর ধামইরহাটে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতা কামী বিপ্লবী জনতার পক্ষে একাত্বতা ঘোষনা করে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

আজ শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা ধামইরহাট ওলামা পরিষদের আয়োজনে ও সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যনারে হাজারো মানুষ যোগদেন সংহতি সমাবেশে। দুপুর ২ টায় আমাইতাড়া মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিমতলী মোড়ে সমবেত হয়।

পরে ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল মালেক বিন সোহরাবের সভাপতিত্বে সংহতি সমাবেশে ফিলিস্তিনে মুসলিম উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বক্তব্য রাখেন ধামইরহাট থানা মসজিদের খতিব মাওলানা মোর্শেদুল আলম মর্তুজা, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইউসুফ আল হাবিবী, মংগঠনের সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, সহ-সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, আবুল কালাম, চকময়রাম জামে মসজিদের খবির মাওলানা ওসামা প্রমুখ।

বক্তাগণ ফিলিস্তিনে হামলা বন্ধের জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

ধামইরহাটে ফিলিস্তিনে মুসলিম উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৪:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩