০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন করা হয়েছে৷ গতকাল শনিবার (২১ অক্টোবর) সকালে শহরের কুমারশীল মোড়ে আল শিফা সেন্টার নামক এই ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন করা হয়৷ এখান থেকে সকল রোগের ভ্যাকসিন পাওয়া যাবে৷

প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আজিজুল হক এর উদ্বোধন করেন৷ ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি সম্পাদক মোজাম্মেল হক, ইনসেপটা ভ্যাকসিন চট্টগ্রাম ডিভিশনের ভ্যাকসিন চিফ মোঃ আমিনুল ইসলাম, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন আল শিফা ভ্যাকসিন সেন্টারের কর্ণধার এইচ.এম মুরাদ৷

এসময় বক্তারা বলেন, ভ্যাকসিন সেন্টারের উদ্বোধনের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সেবার নবদিগন্তের সূচনা হয়েছে৷ বক্তারা ভ্যাকসিন সেন্টারের তাপ নিয়ন্ত্রণের বিষয়টি ও বিশেষ করে অভিজ্ঞ নার্সের মাধ্যমে মানুষকে যেন ভ্যাকসিন প্রদান করা হয় সে দিকে খেয়াল রাখার আহবান জানান৷ পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আল শিফা ভ্যাকসিন সেন্টারের শুভ উদ্বোধন করেন৷

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন

প্রকাশিত : ০৪:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩