০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। শোভাযাত্রা শেষে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার ছাইদুল হাসান, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক, ‘নিরাপদ সড়ক চাই’ এর জেলা সভাপতি শফিকুল ইসলাম ভোতা, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ অন্যরা।

জেলা প্রশাসনের সহযোগিতায় এবং আমিনুল ইসলাম আবীরের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ জেলা সার্কেলের সহকারী পরিচালক শাহজামান হক। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী। শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ, জেলায় কর্মরত বিভিন্ন মটরযানের চালকগনসহ আরও অনেকে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত : ০৩:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩