০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বিএনপির দেশের মানুষের প্রতি আস্থা নেই : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের মধ্যে কোন সংকট নেই, সংকট রয়েছে বিএনপির মধ্যে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

তিনি বলেন, বিএনপির যদি সন্দেহ থাকে তবে নির্বাচনে অংশ নিয়ে যাচাই করতে পারে। ১৯১৩ সাল থেকে বিএনপি জামাত আওয়ামীলীগ সরকারকে পতনের জন্য বহুবার আন্দোলন করেছে, কোন আন্দোলনই সফল হয়নি। এবারও হবেনা। বিএনপির দুই শীর্ষ নেতা দূর্নীতি, সন্ত্রাস মামলায় অভিযোগ প্রমানিত হয়ে বেগম খালেদা জিয়া দন্ডপ্রাপ্ত হয়েছেন এবং আরেকজন তারেক রহমান বিদেশে পলাতক রয়েছেন। তারা সংকট থেকে নিরসনের জন্য দেশের মানুষের উপর নির্ভশীল নয়। তাদের আস্থা বিদেশী প্রভুদের প্রতি।

রবিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুষ্টিয়ার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ইমাম, মাদ্রাসা শিক্ষক ও ওলামায়ে কেরামদের উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভায় যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকেদের এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে নতুনভাবে কথা বলার দিন ফুরিয়ে আসছে। তবে সরকারের আলাপের দরজা খোলা আছে। কিন্তু তা হতে হবে সংবিধানসম্মত ও শর্তবিহীন।

কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ-দৌলা তরুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগ দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে কথা বলেন ইমাম, মাদ্রাসা শিক্ষক ও ওলামায়ে কেরামগণ। মাহবুবউল আলম হানিফ তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, আগামী ২৮ অক্টোবর নিয়ে আওয়ামী লীগের কোন উদ্বেগ নেই। এদিন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে, ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি আছে। অর্থাৎ আমরা মাঠেই থাকবো।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির দেশের মানুষের প্রতি আস্থা নেই : হানিফ

প্রকাশিত : ০৪:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩