০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের আয়োজনে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমুলক সভা

“আইন মেনে সড়কে চলি, স্মাট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ২২অক্টোবর ২০২৩ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে প্রায় ৫ শতাধিক  শ্রমিক ও মালিক ওশিক্ষার্থীদের সমন্বয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমুলক বর্ণাঢ্য র‌্যালীর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম। র‍্যালিটি শহরের সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়। 
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) অতিঃদাঃ মোঃ কাফিউল হাসান মৃধা। এরপর নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।  দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. কাউসার আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আফজালুল হক, দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, নিরাপদ সড়ক চাই -এর সহ-সভাপতি এরশাদ হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ হারুন-উর-রশিদ। সড়ক নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা সৃষ্টির লক্ষে গত ২০১৭ সাল থেকে শুরু হয়ে ৭ম বারের মত সারাদেশে এ বিষয়টি পালিত হচ্ছে।  “আইন মেনে চলি, স্মাট বাংলাদেশ গড়ে তুলি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা  বলেন,শহরে রাস্তায় নাম্বার প্লেট থাকার পরেও অটোবাইক চালকরা ট্রাফিক আইন মানছে না। অপ্রাপ্ত বয়স্করা অটোবাইক চালাচ্ছে। ফলে অটোবাইক চালকদের উশৃংখলা বৃদ্ধি পেয়েছে। বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের ডানে ও বামে তাকিয়ে রাস্তা পারাপর হতে হয়। গণসচেতনতার উপর নির্ভর করে কোন না কোন ভাবে আমাদেরকে সড়কে চলাচল করতে হয়। যানবাহনগুলো ট্রাফিক সিগনাল আইন না মানার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনার সংবাদ টিভি চ্যানেলসহ পত্রিকায় দেখা যায়। ছাত্র-ছাত্রীরা রাস্তায় দৌড়ে পার হবেন না। রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রোসিংক ও আন্ডার পাশ দিয়ে রাস্তা পার হবেন। অনেকে দৌড়ে গাড়ীতে চড়ে ও তাড়াহুড়া করে গাড়ী থেকে নামে এটা করা ঠিক নয়। রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা হ্রাস পাবে। দৌড়ে অথবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। চলাচলে ফুটপাত ব্যবহার করুন, ফুটপাতবিহীন রাস্তার ডানপাশ দিয়ে সাবধানে চলুন।  গণসচেনতা মুলক এই অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের আয়োজনে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমুলক সভা

প্রকাশিত : ০৮:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩