বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্ত করে শেখ হাসিনাকে হত্যা করতে চায়, ক্ষমতাচ্যুত করতে চায়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে, এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ যদি হয়ে যায় তাহলে বিএনপি আর থাকবে না, তাই তারা কোন না কোন ভাবে নির্বাচন ঠেকাতে চায়। কারণ তারা জানে নির্বাচন হলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন।
ক্ষমতার মোহে পড়ে বিএনপি নেতাকর্মীরা জমি বিক্রি করে সরকার পতনের আন্দোলন শুরু করেছে।
রবিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি আগামী ২৮ অক্টোবর ঢাকায় দশ লাখ লোক জমায়েত করবে, আমরাও দশ লক্ষ লোক জমায়েত করব। বিএনপি যে কোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচী পালন করবে তাতে কোন বাধা নেই, কিন্তু ২০১৪ ও ১৮’র মত যদি কোন ঘটনা ঘটানোর চেষ্টা করে তার দাঁতভাঙা জবাব ঢাকার মানুষ দিয়ে দিবে।
মাদারগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে বালিজুরি এস এম ফাজিল মাদরাসা মাঠে প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সভাপতিদের নিয়ে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহসভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ অন্যান্যরা।এ সময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।





















