১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রাম, নৌকার আদলে তৈরি হচ্ছে মঞ্চ

প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রামবাসী, আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের পর আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজ সাজ রব চট্টগ্রাম ও আনোয়ারা নৌকার আদলে তৈরি হচ্ছে মহাসমাবেশের মঞ্চ, ৩.৪৩ কিলোমিটারের এই টানেল এর নির্মাণ কাজ শুরু হয় ২৪এপ্রিল ২০১৯ সালে, টানেলের এক প্রান্তে চট্টগ্রাম নগরের পতেঙ্গা অপর প্রান্তে আনোয়ারা উপজেলা,চট্টগ্রাম শহর থেকে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করবে এই টানেল, মাত্র তিন থেকে চার মিনিটে টানেল পাড়ি দেওয়া যাবে, টানেল টি চালু হলে সহজ হবে চট্টগ্রাম কক্সবাজার যাতায়াত ব্যবস্থা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ সফল করতে প্রতিটি উপজেলায় আমরা বর্ধিত সভা করেছি, ৮ থেকে ১০ লাখ নেতাকর্মীর সমাগমের লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ, আনোয়ারা কোরিয়ান ইপিজেট মাঠে মহাসমাবেশের প্রস্তুতি শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর আগমন কে কেন্দ্র করে অনেক উচ্ছ্বাসিত এবং অধির অপেক্ষায় চট্টগ্রামের মানুষ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নেতৃত্বে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশের লক্ষ্য কাজ করছে আওয়ামী লীগ,প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে অনেক উচ্ছ্বাসিত ও আনন্দিত নেতা কর্মীরা, প্রস্তুতি নিরাপত্তার অংশ হিসেবে মঞ্চের সামনে তৈরি হচ্ছে চার স্তরের ব্যারিকেট, নিরাপত্তায় কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ,প্রায় ৯ লাখ বর্গফুটের কে ইপিজেড মাঠে মঞ্চ তৈরি হচ্ছে সর্ববৃহৎ, ১৩০ ফুট দৈর্ঘ্য ৪৮ ফুট প্রস্তের হবে এই মঞ্চ। নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের নামফলক উন্মোচনের পর অপর প্রান্তে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

এদিকে ২৮ অক্টোবর মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি নিচ্ছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব সিআইপি। এছাড়াও মহাসমাবেশে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন সাতকানিয়া উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিজনেস বাংলদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রাম, নৌকার আদলে তৈরি হচ্ছে মঞ্চ

প্রকাশিত : ১২:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩