০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

শেরপুরে হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

শেরপুরে এক হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতর নাম মিয়ার উদ্দিন। সে শেরপুর সদর উপজেলার চান্দের নগর গেরামারার শাহজামাল হত্যার অভিযুক্ত আসামী। সোমবার তাকে র‌্যাব ১৪ ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে র‌্যাব ১৪ এর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ বছরের জুলাই মাসের ৪ তারিখে জমি সংক্রান্ত বিরোধে শাহজামালকে কুপিয়ে আহত করে গ্রেপ্তারকৃত আসামী মিয়ার উদ্দিন ও সহযোগীরা। পরে শাহজামালকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে রাস্তাতেই শাহজামালের মৃত্যু হয়। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত মিয়ার উদ্দিনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

শেরপুরে হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

প্রকাশিত : ০৪:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩