কুমিল্লা ৫ এর বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্যে দলীয় নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন।বিকাল ৩টার সময় রাজাপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে কয়েকশত মোটরসাইকেল ও পিকআপ নিয়ে সরকারের উন্নয়নের কথা স্লোগানে স্লোগানে মুখরিত করে মোড়ে মোড়ে জনসাধারণের হাতে লিফলেট বিতরণ করে বহরটি শংকুচাইল বাজারে এসে উপস্থিত হয়।শংকুচাইল বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে সরকারের উন্নয়নের কথা লিফলেটের মাধ্যমে জনসাধারণের কাছে উপস্থাপন করে এহতেশামুল হাসান ভূইয়া রুমি।এই গণসংযোগ সফল করার লক্ষ্যে দুপুর ২টা থেকে রাজাপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে নৌকা প্রতীকের সমর্থকরা ঝটিকা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়।পরবর্তীতে এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত শেখ হাসিনা সরকার বারবার দরকার,উন্নয়নের সরকার নৌকা মার্কা দরকার।নৌকা মার্কা প্রতীকে তাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন রেখে মিছিলে মিছিলে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগের পদযাত্রা করেন।এসময় উপস্হিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মোঃ শাহআলম, উপজেলা যুবলীগ নেতা হীরু মিজান,ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল,যুবলীগ নেতা নাছির,মুরাদ,হিমেল সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের উদ্দেশ্যে বলেন নৌকা প্রতীকে আমি মনোনয়ন পেলে ইনশায়াল্লাহ বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দিব। তিনি আরো বলেন আজকের এই জনশ্রুত প্রমাণ করে আমি নৌকা প্রতীকের একমাত্র যোগ্য উত্তরসূরী।
১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
নৌকার মনোনয়ন প্রত্যাশী এহতেশামুল হাসান ভূঁইয়া রুমির গণসংযোগ
-
মোঃ শামীম হোসেন,বুড়িচং - প্রকাশিত : ০৬:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- 112
ট্যাগ :
জনপ্রিয়





















