কুমিল্লা-৫ বুড়িচং,বি-পাড়া সংসদীয় আসনের এমপি বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল হাশেম খান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার চেয়ারম্যানের নির্দেশনায় প্রতিনিধি দল বুড়িচং উপজেলার ৪৩ টি শারদীয় দূর্গা পূজা মোন্ডপ পরিদর্শন করেন।পূজা মন্ডোপে শৃঙ্খলা বজায়ের পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের প্রচারণামূলক বক্তব্য দেন উপজেলা নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য মশিউর খান,ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক,বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নেওয়াজ আলী সর্দার, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জি মো: বাছির খাঁন,যুবলীগ নেতা হিরো মিজান,সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম,যুবলীগ নেতা রফিক,উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান আহমদ সুমনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





















