বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জে অভূর্তপূর্ব উন্নয়ন হয়েছে, এর মধ্যে গণপূর্ত বিভাগ থেকে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ১৫ বছরে জেলায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে । জেলায় অসংখ্য ছোট বড় স্থাপনা নিমার্ণ করা হয়েছে এবং বেশ কিছু সংখ্যক কাজ চলমান আছে।
এর মধ্যে রয়েছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, এটি সিরাজগঞ্জের সর্ববৃহৎ সরকারি স্থাপনা। এটি প্রায় ৮ হাজার ৮শ ৪২ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, এছাড়া কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট (৮৭ কোটি ৪৬ লাখ ৩২ হাজার) টাকা ব্যয়ে নির্মাণ , সিরাজগঞ্জ চীফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ , শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ভবন, জেলা কারাগারের উর্দ্ধমুখী সম্প্রসারণ নির্মাণ, সিরাজগঞ্জ সদর টিটিসি নির্মাণ , কামারখন্দ টিটিসি নির্মাণ , বাঘাবাড়ী আবহাওয়া ডরমিটরী ভবন, সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবার এর দৃষ্টি প্রতিবন্ধী বালক হোস্টেল, আনসার ভিডিপি এর ব্যারাক , বেলকুচি উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, তাড়াশ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র , সার্কিট হাউজের উর্দ্ধমুখী সম্প্রসারণ , রায়গঞ্জ ফায়ার স্টেশন, বেলকুচি ফায়ার স্টেশন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, র্যাব-১২ কমপ্লেক্স নির্মাণ, তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি, উল্লাপাড়া মডেল থানা, জেলা রেজিস্ট্রার অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পুলিশ সুপার এর বিদ্যমান অফিস ভবন উর্দ্ধমুখী করে সিআইডি অফিস, তাড়াশ জরাজীর্ণ থানা ভবন, কাজিপুর উপজেলাধীন নাটুয়ার পাড়া পুলিশ ফাড়ি, সিরাজগঞ্জ সদর হাসপাতাল ১০০ শয্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ।
বেলকুচি ইন্সটিটিউট অব ফ্যাশন ডিজাইন সিরাজগঞ্জ, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নদী ফায়ার স্টেশন, তাড়াশ ফায়ার স্টেশন, শাহজাদপুর এ এস পি সার্কেল অফিস কাম বাসভবন, সিরাজগঞ্জ কোর্ট ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ , শাহজাদপুর হ্যান্ডলুম সার্ভিস সেন্টার, কামারখন্দ ফায়ার সার্ভিস, সিরাজগঞ্জ মহিলা পুলিশ ব্যারাক, সিরাজগঞ্জ ২নং শহর পুলিশ ফাড়ি, সিরাজগঞ্জ সদর পৌর ভূমি অফিস, বেলকুচি উপজেলায় রাজাপুর ইউনিয়ন ভূমি, উল্লাপাড়া উপজেলায় বড়হর ইউনিয়ন ভূমি, উল্লাপাড়া উপজেলায় উধুনিয়া ইউনিয়ন ভূমি, সদর উপজেলাধীন বাহুকা ইউনিয়ন ভূমি অফিস, রায়গঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, বেলকুচি উপজেলায় বেতিল ইউনিয়ন ভূমি অফিস, বেলকুচি উপজেলায় ধুকুরিয়া বেড়া ইউনিয়ন ভূমি অফিস, সলংগা থানা ভবন উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজ , হাটিকুমরুল হাইওয়ে থানা ভবন, উল্লাপাড়া উপজেলা ভূমি অফিস, তাড়াশ উপজেলা ভূমি অফিস, উল্লাপাড়া সাব-রেজিষ্টার অফিস, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা অফিস কমপ্লেক্স, সিরাজগঞ্জ নার্সিং এন্ড মিডওয়াইফারী, সিরাজগঞ্জ নার্সিং এন্ড মিডওয়াইফারী এর উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজ , সিরাজগঞ্জ মডেল মসজিদ নির্মাণ কাজ , সদর উপজেলা মডেল মসজিদ , কাজিপুর উপজেলা মডেল মসজিদ, তাড়াশ উপজেলা মডেল মসজিদ, বাংলাদেশ তাঁতবোর্ডের আওতায় “৫টি বেসিক সেন্টার ৫টি প্রশিক্ষণ কেন্দ্র, ১টি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ২টি মার্কেট প্রমোশন সেন্টার স্থাপন”। শেখ রাসেল শিশু পার্ক। সোনামুখীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কাজ করেছে এবং বর্তমানে বেশ কিছু কাজ চলমান আছে।
সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন , শহর রক্ষা বাঁধ, জেলার রাস্তাঘাট, থানা স্থাপন ও তার আধুনিকায়ন, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও জেলায় সকল স্বাস্থ্য সংশ্লিষ্ঠ হাসপাতল এবং এর প্রকৌশল অফিস ও স্থাপন করা হয়েছে আওমীলীগ সরকারের অধীনেই।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মধ্যে অতীতের সকল সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তার চেয়ে বর্তমান সরকার ১৫ বছরে উন্নয়ন কাজ হয়েছে এবং আর কিছু কাজ চলমান রয়েছে।
সিরাজগঞ্জ জেলা আ.লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান জানান, সিরাজগঞ্জে চোখে পড়ার মতো যত উন্নয়ন হয়েছে, বর্তমান আওমীলীগ সরকারের অধীনেই হয়েছে।
১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জ গণপূর্তের ভবন গুলো দৃশ্যমান
-
মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ: - প্রকাশিত : ০৮:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- 75
ট্যাগ :
জনপ্রিয়


















