আনোয়ারায় বৈদ্যুতিক শর্ক সার্কিটের আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রামকৃষ্ণ মিশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, আনোয়ারা ৭ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রপুন দাশ, প্রদীপ দে, সাগর দে।ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডে এনজিও সমিতির নগদ ১লক্ষ ৪০ হাজার টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব জানান,রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন মহোদয় পরিদর্শন করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
আনোয়ারা ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত ইনচার্জ মংসুইনু মারমা জানান, ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা হয়েছে দেড় লক্ষ টাকা। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।





















