রবি ফসলর আবাদ বৃদ্ধির লক্ষ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদ্রর মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা পরিষদ হল রুমে বেলা ১২টার দিকে ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, পিঁয়াজ খেসারী ও মসুর ফসলের প্রণাদনা কর্মসূচির আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, সিনিয়র কৃষি কর্মকর্তা আল মামুন, উপজলা আওয়ামীলীগের সভাপতি অসিম কুমার, সম্পাদক লতিফ হাসান ও জেলা পরিষদ সদস্য হাকিম রেজা ।
উপজেলা কৃষি বিভাগ জানায়, ৬৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রতিজনকে গম বীজ-১ কেজি, ভুট্টা বীজ-১কেজি, সরিষা বীজ-১ কেজি, চিনাবাদাম -১ কেজি, পিঁয়াজ বীজ-১কেজি, খেসারী ও মসুর বীজ-১ কেজি, ডিএপি সার-১০ কেজি ও এমওপি ১০ কেজি বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/একে





















