০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি বঙ্গবন্ধু টানেল – প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বলেন, আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি সেটা হলো বঙ্গবন্ধু টানেল। টানেল শুধু ঢাকা-চট্টগ্রাম না, সমগ্র বাংলাদেশের যোগাযোগ এখন আঞ্চলিক যোগাযোগে অসামান্য ভূমিকা রাখবে। দক্ষিণ এশিয়ার এত বড় টানেল এটাই প্রথম৷ আজ থেকে টানেল খোলে দেওয়া হবে। ঢাকা-চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় লাগবেনা। এটি এশিয়ান হাইয়ের সাথে যুক্ত হবে।

শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষে আনোয়ারা কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী লীগের নানাবিধ উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, বিএনপির আমলে মানুষের নুন ভাতের চিন্তা ছিলো। আজ সেই চিন্তাই নাই। আমি বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, যারা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে তাদের ঘর হারিয়েছে। আমি যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছি। যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্তা করে দিয়েছে।

বিশ্বে ইউক্রেন-রাশিয়াসহ বিভিন্ন যুদ্ধ এবং বিশ্বরাজনীতির ফলে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। তাই এই পরিস্থিতিতে সকলের জন্য খাদ্য নিশ্চিত করতে ১লক্ষ্য পরিবারকে পারিবারিক কার্ড দিচ্ছি। সার্বিক উন্নয়নে যে কাজ আওয়ামী লীগ করেছে তা অন্য কোনো সরকার করেনি। বিএনপি খালেদা জিয়া এতিমের টাকা খাওয়া সাজা প্রাপ্ত। তার ছেলে বিদেশে পলাতক। তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুছলেকা দিয়ে সে পালিয়েছে।

গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তারা ভোটচোরো এবং বিশৃঙ্খলায় বিশ্বাসী আর আওয়ামী লীগ শান্তিতে আর উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগের এই উন্নয়ন কেউ ধমাতে পারবে না।যখম আমরা উন্নয়ন করি তখন বিএনপি জামাত আগুন জ্বালিয়ে ধ্বংস করার চেষ্টা করে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, অর্থ পরিকল্পনা সম্পাদক ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াশিকা আয়শা খান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি বঙ্গবন্ধু টানেল – প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩