০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। রোববার এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। তার আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক।

এসময় স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারি দপ্তরের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার রোধে প্রজনন স্থান নষ্ট করার জন্য ও এ ব্যাপারে সচেতনতা তৈরির লক্ষে রোববার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কার্যক্রম চলবে। পরিচ্ছন্নতা অভিযানে শহরের হটস্পটে এডিস মশা এবং মশার প্রজনন স্থানগুলোতে শনাক্ত ও নির্মূলসহ ঘরবাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করে সকলকে সচেতন করা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইল শহরের ১৪টি স্থান চিহ্নিত করা হয়েছে। এ সব স্থানে একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০ থেকে ২৫ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করবে। প্রথম পর্যায়ে সবাইকে সচেতন করা হবে। এরপর যদি কোন প্রতিষ্ঠান অপরিষ্কার থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

প্রকাশিত : ০৩:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩