০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

নওগাঁয় আ’লীগের শান্তি র‌্যালী-সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নওগাঁর রাণীনগর উপজেলা আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাংলাদেশ আওয়ামীলীগ রাণীনগর উপজেলা শাখা কর্তৃক গৃহিত কর্মসূচির প্রথমেই উপজেলা বাসস্ট্যান্ড মুক্তিযুদ্ধ গোলচত্বর থেকে একটি শান্তি র‌্যালী বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে রেলস্টেশন সংলগ্ন উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অঞ্চল।

পরে কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, সহ-সভাপতি ফরিদা বেগম, সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক জার্জিস হাসান মিঠু প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক,সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক প্রমুখ। এছাড়াও শান্তি রালী ও সমাবেশে উপজেলা এবং ইউনিয়ন আ’লীগ ও তার সকল অঙ্গসংহঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় আ’লীগের শান্তি র‌্যালী-সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩