১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের প্রভাব পড়লো চবিতে

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে চবির ১৫টি বিভাগ ও একটি ইনস্টিটিউটের পরীক্ষাগুলো স্থগিত করেছে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউট।

রবিবার (২৯ অক্টোবর) হরতালে চবির শিক্ষক বাস চলাচল বন্ধ থাকায় এবং শিক্ষার্থী উপস্থিতির কথা বিবেচনা করে এ সিন্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো। বিভাগগুলো ও ইন্সটিটিউটের সভাপতি ও পরীক্ষা কমিটির সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগগুলো হলো ডেভলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, পরিসংখ্যান, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল ও পরিবেশবিদ্যা, বাংলাদেশ স্টাডিজ, বাংলা, রাজনীতি বিজ্ঞান, ফাইন্যান্স, সমাজতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান, ইতিহাস, উদ্ভিদ বিজ্ঞান, পদার্থবিদ্যা, চারুকলা ইনস্টিটিউট।

এদিকে পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, হরতালের মধ্যে রোববার বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বাস পরিবহন পোল থেকে শহরের উদ্দেশে বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক ও স্টাফ বাস ছেড়ে যায়নি।

ফলে অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী শহর থেকে ক্যাম্পাসে আসতে পারেননি।

নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, শাটল চলাচল স্বাভাবিক আছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ট্রেনের মধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সকালে শিডিউল অনুযায়ী ট্রেন ছেড়ে গেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের প্রভাব পড়লো চবিতে

প্রকাশিত : ০৬:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩