কুমিল্লা -৫, বুড়িচং, বি-পাড়া সংসদীয় আসনের এমপি, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার এর নির্দেশে উপজেলায় বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ হরতালের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য মশিউর খানের পরিচালনায় বক্তব্য রাখেন বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজেদ মেম্বার, সহসভাপতি নেয়াজ আলী সর্দার, ষোলনল ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের জননেতা ইন্জি. মো: বাছির খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক শামীমূল ইসলাম। যথাক্রমে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রফিকুল ইসলাম, মোতাহের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন, ছাত্রনেতা সাহাব উদ্দিন সোহাগ, হাসিব,আলাউদ্দিনপ্রমূখ। পরে নেতৃবৃন্দ মিছিল নিয়ে বুড়িচং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
-
শামীম হোসেন ,বুড়িচং - প্রকাশিত : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- 64
ট্যাগ :
জনপ্রিয়

























