নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আরো ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এর মধ্যে রাণীনগরে চার জন এবং আত্রাইয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে অভিযান চালিয়ে নাশকতা ও মারপিট মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে শনিবার রাতে দুই থানায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯জন নেতা-কর্মীকে গ্রেফতার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান,গত বছরের ১৭ নভেম্বর ছাত্রলীগ নেতা রাসেলের দায়েরকৃত মারপিটের মামলায় জড়িত সন্দেহে উপজেলার খট্রেশ্বর হাদিপাড়া গ্রামের বাহার আলীর ছেলে ইজাব্বর মোল্লা (৬০),কাশিমপুর উত্তরপাড়ার আব্দুর রহমানের ছেলে গোলাম মোস্তফা বাবু (৫০),দূর্গাপুর শেখ পাড়ার শেখ ময়েনের ছেলে কিরণ শেখ(৩৮) ও চকাদিন গ্রামের বছির উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৩৮ কে গ্রেফতার করা হয়।
অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান,নাশকতা ও মারপিট মামলায় জরিত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জামগ্রামের আব্দুল জব্বারের ছেলে রুহুল আমিন সোহাগ (৪৩),জয়সারা গ্রামের নুর মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দীন (৫৫) ও নওদুলী গ্রামের মোবারক আলীর ছেলে বাবুল মোল্লা (৫২)। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই দুই কর্মকর্তা।
বিজনেস বাংলাদেশ/একে

























