০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল সমাবেশ

ঢাকায় রাজনৈতিক দলের কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর বিএনপি-জামাত কর্মীদের  হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত শাস্তি নিশ্চিতের  দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। আজ ৩০  অক্টোবর সোমবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিক নেতারা।বঙ্গবন্ধু স্কয়ার থেকে মিছিলটি শুরু হয়ে  শ্লোগান সহকারে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের  সামনে  গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক  ইউনিয়নের (বিইউজে) সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মি এবং জেলা উপজেলার সাংবাদিক  সদস্যরা অংশগ্রহন করেন।

ট্যাগ :
জনপ্রিয়

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশিত : ০৩:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩