কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (জরইন-হরিপুর) আওয়ামীলীগের মতবিনিময় সভা গতকাল ৩টায় হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এবং ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ নেওয়াজ আলী সর্দারের সভাপতিত্বে মোঃ আব্দুল কাদের মেম্বারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল হাশেম মেম্বার,বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মাজেদ মেম্বার,আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর মাস্টার,উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু ,মিজানুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা ইন্জি বাছির খান,আওয়ামীলীগ নেতা বাবুল সর্দার,প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম মাস্টার,আর্মী অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবদুল কানু,যুবলীগ নেতা ইব্রাহিম খলিল মনির,আব্দুল কাইয়ুম,এনামুল হক শান্ত,জহিরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন,ছাত্রলীগ নেতা সাহাবউদ্দিন সোহাগ,আলআমিন,আলাউদ্দিন সহ অঙ্গসংগঠনের স্হানীয় নেতৃবৃন্দ।মত বিনিময় সভায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইন্জি বাছির খান বলেন দলের মূল স্রোতের সাথে থেকে ভেদাভেদ ভুলে গিয়ে সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে।অপরদিকে সভাপতি নেওয়াজ আলী সরদার বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন সাধারণ জনগনের ধারপ্রান্তে তুলে ধরতে হবে।দলের নির্দেশনা মোতাবেক ২০০ জন ভোটারকে একজন প্রতিনিধিত্ব করে কাউন্সিলিংয়ের মাধ্যমে নৌকার স্বপক্ষে কাজ করতে হবে।এছাড়াও তিনি এলাকাবাসীকে দাওয়াত করেন আগামী ৪ নভেম্বর বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্যে হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হবে।
০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত
-
মোঃ শামীম হোসেন,বুড়িচং - প্রকাশিত : ০৮:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- 68
ট্যাগ :
জনপ্রিয়

























