১২:১৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শ্যামনগরে ৪ বস্তা হরিণের মাংস উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে চারটি বস্তায় আনুমানিক ৫০-৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরার ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া স্টেশনের বন কর্মীদের সাথে নিয়ে গাবুরার ৯নং সোরার ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বস্তায় আনুমানিক ৫০-৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে গেছে বলে ধারণা করছেন। এ ঘটনায় সঠিক অনুসন্ধান ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

শ্যামনগরে ৪ বস্তা হরিণের মাংস উদ্ধার

প্রকাশিত : ০৩:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩