১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৯ ঘণ্টা বন্ধ থাকার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এরআগে শনিবার দিনগত রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌনে ১০টা থেকে দৌলতদিয়া থেকে ফেরি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মাঝ রাত থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। নদী পারের অপেক্ষায় সিরিয়ালে থাকা যানবাহনের সংখ্যা দ্রুত কমে যাবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১২:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩