০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়।

এ সময় আদালত চত্বর, পাশের নিউমার্কেটসহ আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পর জেলা ও দায়রা জজ আদিব আলী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, জেলা প্রশাসন একেএম গালিব খান, পুলিশ সুপার ছায়েদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

চাঁপাইনবাবগঞ্জে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ১১:৪১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩