০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রেললাইন পাড় হতে গিয়ে অটোভ্যান ও রিকশা চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পাড় হওয়ার সময় নীল সাগর এক্স‌প্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তা‌দের একজন রিকশা এবং অটোভ‌্যান চালক ছি‌লেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার সল্লা ও হাতিয়ার পৃথক দুইটি রেলক্রসিং‌য়ে এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৬) এবং একই ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)। দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যান চালক ও সামছুল রিকশা চালক।

স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় রেলক্রসিং পাড় হচ্ছিল। ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। প‌রে স্বজনরা খবর পে‌য়ে তা‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে বা‌ড়ি‌তে নি‌য়ে যায়।

ঘা‌রিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল রি‌পোর্ট ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রেললাইন পাড় হতে গিয়ে অটোভ্যান ও রিকশা চালক নিহত

প্রকাশিত : ০৩:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩