০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

কুমিল্লায় মহাসড়ক থেকে ৫ ডাকাত গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত গাড়িতে রড ছুড়ে ডাকাতি কালে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরো অন্তত ১০ ডাকাত পালিয়ে যায়।

শুক্রবার রাত আড়াইটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকা থেকে ডাকাতদের গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা তিতাস উপজেলার রঘুনাথপুর এলাকার হযরত আলী, একই গ্রামের মোঃ হাসান, চান্দিনা উপজেলার বাগমারা গ্রামের রুহুল আমিন, একই উপজেলার পরচঙ্গা গ্রামের মোঃ কাউছার ও ব্রাহ্মনপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের মোঃ জহির।

গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন অপরাধে জহিরের বিরুদ্ধে ১৩ টি, হযরত আলীর বিরুদ্ধে ৮ টি ও কাউছারের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গ্রেফতারকৃতরা মহাসড়কে লোহার রড নিয়ে উৎপেতে থাকে। তারা দুটি গ্রুপে থাকে। এক দল চলন্ত গাড়িতে রড ছুড়ে মারে। গাড়িটি থামলে অন্য গ্রুপ যাত্রীদের আতংকিত করে ডাকাতি করে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিবি) নাজমুল হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

কুমিল্লায় মহাসড়ক থেকে ৫ ডাকাত গ্রেফতার

প্রকাশিত : ০৩:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩