০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

অবশেষে ফরিদপুর ৩ আসনে নৌকার প্রার্থীতা হারালেন শামীম হক

দ্বৈত নাগরিকত্বের কারণে ফরিদপুর-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) শুনানি করে তার প্রার্থিতা বাতিল করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ) শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ করেন তিনি।

তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

উল্লেখ্য, নির্বাচনী প্রচার চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

অবশেষে ফরিদপুর ৩ আসনে নৌকার প্রার্থীতা হারালেন শামীম হক

প্রকাশিত : ০৫:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩