০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন না আওয়ামী লীগের শামীম

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক। তার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছেন উচ্চ আদালত।

প্রার্থিতা ফিরে পেতে শামীম হকের করা রিট খারিজ করে সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শামীম হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সাঈদ রাজা ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ একে আজাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার তানজীবুল আলম।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

প্রার্থিতা ফিরে পেলেন না আওয়ামী লীগের শামীম

প্রকাশিত : ১২:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩