১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ধামইরহাটে ১ হাজার ৬০ লিটার চোলাই মদসহ আটক ২

নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৬০ লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৫।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বনগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আসামীরা একই এলাকার শিবচরণ পাহান এর ছেলে শান্ত পাহান (৩৫) এবং পঞ্চ পাহান (২৮)। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যানা যায়, শান্ত পাহান ও পঞ্চ পাহান দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বিকার করেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ধামইরহাটে ১ হাজার ৬০ লিটার চোলাই মদসহ আটক ২

প্রকাশিত : ০৮:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩